খেলা

যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

<![CDATA[

যশোরে ট্রেনের ধাক্কায় আল আমিন জনি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার তেঘরিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অসীম জানান, জনি মোটরসাইকেলে তেঘরিয়া নামক স্থানে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ব্যারিকেড নামানো থাকলেও তিনি তা অতিক্রম করে রেললাইন পার হতে গেলে বেনাপোল থেকে খুলনাগামী বন্ধন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ

দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, জনি পেশায় ট্রাকচালক। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!