বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের ভিসা বাড়ানোর আহ্বান

<![CDATA[

যুক্তরাজ্যে বাংলাদেশের নারীদের ভিসা ও দক্ষতা বৃদ্ধিমূলক বৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদের সঙ্গে মঙ্গলবার এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ইন্দিরা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে যৌথ অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন।

বৈঠকে লর্ড তারিক আহমদ তার বক্তব্যে বাংলাদেশের নারীদের ভিসা ও বৃত্তি বাড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা খোঁজার প্রস্তাব

লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!