বিনোদন

কক্সবাজারের সার্বিক উন্নয়নের চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারে চলছে অসংখ্য মেগা প্রকল্পের কাজ। এসব উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতির চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপপ্রেস সচিব।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অনুরোধ জানানো হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, বাংলাদেশের উন্নয়নের নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসবেন। তার এবারের কক্সবাজার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা ৩ বারের সরকারের আমলে কক্সবাজারের সার্বিক উন্নয়নের যেসব অগ্রযাত্রার কথা সবাই বলছেন সেসব চিত্র গণমাধ্যমে প্রকাশ জরুরি। কক্সবাজারে এসব উন্নয়নের ফলে আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এ উন্নয়ন নিয়ে সাধারণ জনগণ ও কক্সবাজারবাসীর ভাবনা প্রকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামসহ সর্বত্র শান্তি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর অপর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, আন্তর্জাতিক নৌমহড়ায় সারা বিশ্বের ৩০টি রাষ্ট্রের নৌপ্রধান আসছেন কক্সবাজারে। যা কক্সবাজারকে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনায় আনবে। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজারের কতটা উন্নয়ন হয়েছে তা প্রকাশের গুরুত্ব রয়েছে। এখানে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, কক্সবাজার রেল লাইন প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, এক্সক্লুসিভ ট্যুরিজম জোন, মহেশখালী এল.এম.জি টার্মিনালসহ অসংখ্য মেগা প্রকল্প কতটুকু এগিয়ে গেল তা প্রকাশ্যে আনতে গণমাধ্যম ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!