মেসিদের হারিয়ে নেইমারদের সঙ্গে খেলতে চায় অস্ট্রেলিয়া
<![CDATA[
ডেনমার্ক ও তিউনিসিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির শক্তিশালী আর্জেন্টিনা। নকআউটপর্ব নিয়ে অজিদের বড় আশা, আর্জেন্টিনাকে তারা হারাতে চায়-ই, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়া খেলতে চায় ব্রাজিলের বিপক্ষেও।
ব্রাজিল ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল জিততে পারলে এবং অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। সেই স্বপ্নই দেখছেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড।
আরও পড়ুন: যে কারণে ব্রাজিলের অনুশীলনে আমন্ত্রণ পেলেন এই ফিলিস্তিনি
এ সম্পর্কে ইএসপিএনকে তিনি বলেন, ‘ব্রাজিলকে (প্রতিপক্ষে হিসেবে পেতে চায় অস্ট্রেলিয়া) চাই। সেরাদের বিপক্ষে খেলার ইচ্ছা আমাদের। এখানে ৩২ দল খেলে, এখন আমরা শেষ ষোলোয়। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বিশ্বকে আমাদের সংস্কৃতি দেখাতে চাই।’
সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে জিততে হবে কোয়ার্টার ফাইনালে, তারও আগে হারাতে হবে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে। সেই কাজটিই করে দেখাতে চান আরনল্ড। তিনি বলেন, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে এই দলকে কোচিং করাই আমি এবং আমরা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাই। এটা হলুদ ও হালকা নীল-সাদা জার্সির লড়াই, এগারো জনের বিপক্ষে এগারো জনের লড়াই।’
আরও পড়ুন: বিশ্রামে ডি মারিয়া, অস্ট্রেলিয়াকে মোকাবিলায় আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
শনিবার (৩ ডিসেম্বর) আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। রাত একটায় দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে। এ নিয়ে আরনল্ড বলেন, ‘আর মাত্র দুই দিন বাকি, লড়াইটা স্রেফ মানসিকতা ও তাড়নার। আমি মনে করি, এমন একটি দিক যা আমরা শুধুমাত্র দেশকে দেখাইনি, পুরো বিশ্বকে দেখিয়েছি, তা হলো আমরা একটি দল। আমরা পরস্পরের প্রতি নিবেদিত।’
]]>




