Feni (ফেনী)ফেনী

ফেনীর মহিপালে ৪৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক, প্রাইভেটকার জব্দ

ফেনী | তারিখঃ December 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 143 বার

শহর প্রতিনিধি->>

ফেনীর মহিপালে ৪৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল সংলগ্ন আজাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ শহিদুল ইসলাম হৃদয় (২১) কে আটক করে র‌্যাব। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম হৃদয় কুমিল্লা জেলার কোতয়ালী থানার কুচাইতলী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল সংলগ্ন আজাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে র‌্যাব। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দেয়। প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকারের পিছনের সীটের উপর ও পা রাখার জায়গা হতে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৪৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা শহিদুল ইসলাম হৃদয়কে আটক করে র‌্যাব। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা।

র‌্যাবের জিঙ্গাসাবাদে আটককৃতরা জানায়, সে দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প’র কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!