‘শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে আবারও পাকিস্তানি পতাকা উড়াবে’
<![CDATA[
শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেলোয়ার হোসাইন সাঈদীর মতো রাজাকারেরা ক্ষমতায় এসে এদেশে আবারও পাকিস্তানি পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা উদযাপন করতে পারবে না। এমনকি এদেশে হিন্দু-মুসলিম যে সম্প্রীতিতে বাস করছে তা আর থাকবে না। এছাড়া অনেক মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আগামী ১০ ডিসেম্বর বিএনপিসহ যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ছাড়া কিছুই না। আপনারা এদের এসব গুজবে কান দিবেন না।
আরও পড়ুন: শেখ হাসিনা শাসক নন, জনগণের সেবক: ওবায়দুল কাদের
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি। তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ স্থাপন করেছেন। এছাড়া তিনি প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনাও করেছেন।
শ্রীরামকাঠি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
]]>




