বাংলাদেশ

উৎসবের আমেজে চলছে ঢাবি ছাত্রলীগের সম্মেলন

<![CDATA[

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্মেলন চলছে। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকেই ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

গঠনতন্ত্র অনুযায়ী, দুই বছর পর সম্মেলনের কথা থাকলেও করোনায় তা পিছিয়ে ৪ বছরে ঠেকেছে। দেরিতে হলেও সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় পুরো ক্যাম্পাসে ছিল সাজ সাজ রব। আর উৎসবের আমেজ। নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস-উদ্দীপনা।

শনিবার বিকেল ৩টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় দেরি করে আসায় বিকেল ৩টা ২৭ মিনিটে সম্মেলন উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: রাত পোহালেই ঢাবি ছাত্রলীগের সম্মেলন

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সম্মেলন। পরে ছাত্রলীগের দলীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় তিন শত নেতাকর্মী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!