খেলা

দেশে ডলারের সংকট নেই, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী

<![CDATA[

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই তবে ঘাটতি রয়েছে। এ ঘাটতিও পুষিয়ে যাবে। গেল মাসে রেমিট্যান্স বেড়েছে। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দেশের অর্থনীত পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে দুই দিনব্যাপী কুস্তিখেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে- এমন খবর কি বলতে পারবে? একটি গোষ্ঠী-অসাধু চক্র রয়েছে; তারা গুজব ছড়িয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আগে তারা ছড়িয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, কিন্তু হয়নি।’

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাঝে করোনা ও বিশ্বমোড়লদের যন্ত্রণায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছিলাম। এখন সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে এসেছে। তেল ও গ্যাসের দাম কমে আসছে। আমরা এখন ভালো আছি।’

দেশে খাদ্য সংকটের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেলের মূল্যবৃদ্ধির খবর আমাদের কাছে রয়েছে। দেশবাসীর ভয়ের কোনো কারণ নেই। পুকুরে-বিলে-হওরে মাছ ভর্তি। ধানে গোলা ভর্তি। মাঠের পর মাঠ শীতকালীন সবজিতে ভর্তি। তো চিন্তা কীসের?’

আরও পড়ুন: ব্যাংকে তারল্য সংকট নেই: বিএবি

এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন উন্নয়ন চায়। তারা সব কিছু ভলোভাবে পেতে চায়। তারা জানে, এই চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগই পূরণ করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন।’

কুস্তি খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও কুস্তি খেলার আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ প্রমুখ।

জনপ্রিয় এই খেলাকে ঘিরে সুনামগঞ্জ স্টেডিয়ামে উৎসবের আমেজ বিরাজ করে। চলতি বছর জেলার সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার শতাধিক গ্রামে কুস্তিখেলা হয়েছে। জেলার ৫টি উপজেলার শতাধিক কুস্তিগির অংশ নিয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!