রাজনীতিবিদরা রাজনীতিকে খেলায় পরিণত করেছেন: সুজন সম্পাদক
<![CDATA[
দেশের রাজনীতিবিদরা রাজনীতিকে খেলায় পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে রংপুর সফরে এসে আরডিএস প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশে খেলার নামে যে উত্তেজনা তৈরি করেছে রাজনীতিবিদরা তা গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত দুটি একতরফা ও জালিয়াতির নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হলে তা দেশে নিশ্চিত অকল্যাণ বয়ে আনবে।
আরও পড়ুন: ইভিএমেও ভোট ডাকাতি সম্ভব: ইসি আলমগীর
গাইবান্ধা নির্বাচন অনুষ্ঠানে কমিশন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দুর্নীতির বিষবৃক্ষকে রেখে শুধু তার ডালপালা ছেঁটে দিয়েছেন।
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম একটা অসুস্থ ও জালিয়াতির যন্ত্র। এটা দিয়ে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আশা করা সম্ভব নয়। এ যন্ত্র দিয়ে বাইরের কেউ সমস্যা সৃষ্টি করতে পারবে না। মূলত যারা স্যুটপ্যান্ট পরা তাদের মাধ্যমে জালিয়াতি করা অসম্ভব কিছুই না। ইভিএম নিয়ে নির্বাচনে যাওয়া আমাদের জন্য আত্মঘাতী হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর সুজনের নেতারা।
]]>




