বিনোদন

এবার রাশিয়ার পাসপোর্ট পেলেন স্নোডেন

<![CDATA[

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন এবার রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) স্নোডেনের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা বলেন, স্নোডেন তার পাসপোর্ট পেয়েছেন। তিনি রাশিয়ার প্রতি আনুগত্য স্বীকার করেছেন।

পাসপোর্ট প্রাপ্তি প্রসঙ্গে তার আইনজীবী আরও বলেন, রাশিয়ার নাগরিকত্ব পাওয়ায় স্নোডেন খুশি, কারণ তাঁকে আর যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো সম্ভব হবে না।

গত সেপ্টেম্বরে স্নোডেনকে নাগরিকত্ব দেয়ার একটি ডিক্রিতে সই করেন পুতিন। এই ডিক্রি বা আদেশটি রাশিয়ার সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এনএসএর সাবেক ঠিকাদার স্নোডেন সংস্থাটির গোয়েন্দা নজরদারি কর্মসূচির ‘বেআইনি কার্যকলাপ’ ধরে ফেলেন ও এর প্রামাণ্য তথ্য ফাঁস করেন। এ ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়।

পরে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ওই কর্মসূচিকে অবৈধ বলে রায় দেন। একই সঙ্গে যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা প্রকাশ্যে এটির পক্ষে ছিলেন, তারা মিথ্যা বলছিলেন বলে উল্লেখ করে রায়ে বলা হয়, গোপনে লাখ লাখ নাগরিকের ফোন রেকর্ড সংগ্রহ করার ওই কর্মসূচি বিদেশি গোয়েন্দা নজরদারি আইন লঙ্ঘন করেছে এবং এটি অসাংবিধানিক।

আরও পড়ুন: এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া

এ ঘটনার পর ২০১৩ সালে রাশিয়ায় পালিয়ে যান স্নোডেন। নির্বাসিত জীবনযাপন করতে থাকেন মস্কোতে। চাপের মুখে নিজ থেকে পালাতে বাধ্য হন তিনি। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ মামলা রয়েছে।

মার্কিন অনেক রাজনীতিক তাকে আখ্যায়িত করেছেন ‘বিশ্বাসঘাতক’, ‘রাষ্ট্রদ্রোহী’ বলে। তবে মার্কিন গোয়েন্দাদের সমালোচিত কর্মকাণ্ড ফাঁস করে প্রশংসাও কুড়িয়েছেন স্নোডেন।

স্নোডেনের রাশিয়ার নাগরিকত্ব প্রাপ্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, স্নোডেন রাশিয়ার নাগরিকত্ব নেয়ার পথ চূড়ান্ত করেছেন, এটি ওয়াশিংটন জেনেছে। এই প্রতিবেদন সত্য হলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবাক হবে না।

তিনি বলেন, স্নোডেন অনেক দিন ধরেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রাশিয়ার ঘনিষ্ঠ। তার এই নাগরিকত্ব নেয়ার মাধ্যমে রুশ ঘনিষ্ঠতার বিষয়টি আনুষ্ঠানিক হয়ে উঠল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!