বাংলাদেশ

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

<![CDATA[

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।

আজ রোববার ৪ ডিসেম্বর। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনা

১১৫৪ – চতুর্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনিই একমাত্র ইংরেজ যিনি পোপ পদে অধিষ্ঠিত হয়েছেন।

১৫৩৪ – তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।

১৬৪৪ – শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৭৯৮ – ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।

১৮২৯ – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।

১৮৩৩ – আমেরিকায় দাস প্রথাবিরোধী সংগঠন গড়ে ওঠে।

১৮৯৯ – প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে এই জ্বরের ভ্যাকসিন মানবদেহে ব্যবহার করা হয়।

১৯২৪ – মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।

১৯৫৩ – শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।

১৯৫৯ – সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৫ – আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় বিকেল ৭টা ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হারকিউলিস-২ রকেট দিয়ে “জেমিনি ৭.” উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করে।

১৯৭০ – পল্টনে বিশাল জনসমুদ্রে মওলানা ভাসানীর স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন।

১৯৭১ – ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ -এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।

১৯৭৪ – শ্রীলংকায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হয়।

১৯৮০ – ড্রামার জন বনহ্যামের মৃত্যুতে (২৫ সেপ্টেম্বর) লিজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেড জেপ্লিন ভেঙে যায়।

১৯৮১ – দিল্লি কুতুবমিনার এলাকায় পদপিষ্ট হয়ে ৪৫ জনের প্রাণহানি ঘটে।

১৯৯০ – গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।

১৯৯১ – সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।

১৯৯৬ – মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নভোযান পাথফাইন্ডার আমেরিকার ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।

১৯৯৫ – প্রোগ্রামিং ল্যাংগুইজ জাভাস্ক্রিপ্টের যাত্রা শুরু।

আরও পড়ুন: ফ্রেঞ্চ টোস্টের ইতিহাস কি আছে?

জন্ম

১৮৭৫ – জার্মান কবি রাইনার মারিয়া রিলকে।

১৮৮৮ – রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।

১৮৯৩ – দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা।

১৯৩৫ – কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।

১৯৮৩ – কাজী মারুফ বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

১৯৯১ – সারাহ ভিঞ্চি, অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

আরও পড়ুন: বেশি ঘুম কী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

মৃত্যু

১১৩১ – ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম।

১৯৮৯ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

২০০০ – কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।

২০১৯ – বব উইলিস, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার।

আরও পড়ুন: ডিস-ওয়াশার মেশিন যেভাবে আপনার কাজকে সহজ করবে

ছুটি ও অন্যান্য

ভারতীয় নৌবাহিনী দিবস।

স্বেচ্ছাসেবক দিবস (বাংলাদেশ)।

বাংলাদেশ জাতীয় বস্ত্র দিবস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!