বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে
<![CDATA[
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ আহত হননি। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ককটেলটি চলন্ত কোনো যানবাহন থেকে নিক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: যুবদল সভাপতি টুকুসহ চারজন আটক
এর আগে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নয়াপল্টনে ১০ ডিসেম্বরের সমাবেশের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটি বিএনপির গণসমাবেশ বানচাল করার মাস্টারপ্ল্যান। আওয়ামী সরকারের নির্দেশিত গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রযোজনা। নেতা-কর্মীদের গ্রেফতারের প্রেক্ষাপট তৈরি করতে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে যতই নীল নকশা করা হোক, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নয়াপল্টনের গণসমাবেশ সফল করবে।’
]]>




