Feni (ফেনী)ফেনী সদরমাদকদ্রব্য

ফেনীর ফতেহপুরে বিয়ার ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

সদর প্রতিনিধি-

 

ফেনীর ফতেহপুরে বিয়ার ও গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরস্থ স্টার লাইন পাম্প সংলগ্ন স্টার কনফেকশনারী এন্ড কফি হাউজ এর সামনে থেকে ৩০ ক্যান বিয়ার ও চার কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মো. নেয়ামত উল্লাহকে (৩৫) আটক করেছে র‌্যাব।

আটককৃত মো. নেয়ামত উল্লাহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা এলাকার আলী আজমের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরস্থ স্টার লাইন পাম্প সংলগ্ন স্টার কনফেকশনারী এন্ড কফি হাউজ এর সামনে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে মো. নেয়ামত উল্লাহকে আটক করে। এসময় তার সাথে থাকা চটের বস্তা থেকে ৩০ ক্যান বিয়ার ও চার কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে সুকৌশলে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিলো।

র‌্যাব আরো জানায়, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!