ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নুরুল আমিন খান স্মাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ জুন ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ (দুই বছর) মেয়াদের জন্য চেম্বারের পরিচালনা পরিষদের নির্বাচনের তারিখ ধার্য ছিল। ফেনীসহ সারাদেশে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয়।
এমতাবস্থায় বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর আগে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিলো। গঠন করা হয়েছিলো নির্বাচন পরিচালনা বোর্ড।




