বাড়ির আঙিনায় অপহৃত আরিফের পুঁতে রাখা মরদেহ উদ্ধার
<![CDATA[
দিনাজপুরে খানসামা উপজেলায় বাড়ির আঙিনা থেকে অপহৃত স্কুলছাত্র আরিফুজ্জামান আরিফের (০৮) পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাটে আরাদি গ্রামের বাবু মেম্বারপাড়া থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
আরিফুজ্জামান (৮) উপজেলার ৪নং খামারপাড়া ইউপির কায়েমপুর গ্রামের ডাক্টারপাড়ার আতিউর রহমানের ছেলে।
এ দিকে এ ঘটনায় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। শরিফুল একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ছারছিনা মাহফিলে গিয়ে নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিহত আরিফের বাবা আতিউর বলেন, ২ ডিসেম্বর (শুক্রবার) আরিফ জুমার নামাজ পড়ে খাওয়াদাওয়া করে খেলাধুলা করতে বাইরে যায়। পরে বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি করি। আত্মীয়স্বজনের বাড়িতেও মেলেনি সন্ধান। সন্ধ্যা ৭টায় ফোন আসলে রিসিভ করি ওপাশ থেকে ফোনে আমাকে বলে, আপনার ছেলেকে আমি কিডন্যাপ করেছি। আপনার ছেলেকে যদি আপনি পেতে চান তাহলে কাল সকালে সৈয়দপুর বাস টার্মিনালে এক লাখ টাকা নিয়ে আসবেন। টাকা নিয়ে আসলেই ছেলেকে পাবেন। এরপরই আমি সেই ফোন নম্বরটি নিয়ে খানসামা থানা পুলিশের কাছে দেই এবং অভিযোগ করি।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, ঘটনাটি জানার পর শিশুটিকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে। সন্দেহজনক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অনেক তথ্য উদ্ঘাটনও করা হয়।
পরে মোবাইলের সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে। রোববার মধ্যরাতে উপজেলার পাকেরহাটে আরাদি গ্রামে বাবু মেম্বার পাড়ায় আবদুস সালামের বাড়ির আঙিনায় খুঁড়ে আরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজন গ্রেফতার করে পুলিশ।
]]>




