খেলা

মাঝরাতে পঞ্চগড়ে ব্রাজিল সমর্থকদের বিজয় মিছিল

<![CDATA[

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মাঠের লড়াই করে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। সোমবার (৫ ডিসেম্বর) মাঝরাতে খেলা শেষে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে উল্লাসে ফেটে পড়েন হলুদ জার্সির সমর্থকরা।

এ সময় ব্রাজিল ও নেইমার স্লোগানে ঝটিকা মিছিল করেন ব্রাজিল ভক্তরা।

ব্রাজিল ভক্তদের বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে পঞ্চগড় জেলা শহরসহ বিভিন্ন এলাকার পাড়া-মহল্লাতেও। নেচে গেয়ে রাতেই মিছিল নিয়ে ভক্তরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: দ. কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

এর আগে ইনজুরি কাটিয়ে মাঠে নেমে প্রথমার্ধে ৪-০ গোলের মধ্যে দ্বিতীয় গোলটিই আসে নেইমারের পা থেকে। দশম মিনিটে বক্সে রিচার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। বিরতির পর দক্ষিণ কোরিয়া ৪-১ গোল করে। তবে সফল স্পট কিকে দক্ষিণ কোরিয়ার জাল খুঁজে নিতে ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!