বাংলাদেশ

আগুনে পুড়ে ঘুমন্ত পুলিশ সদস্যের মৃত্যু

<![CDATA[

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ (৩২) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে।

ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯।

স্থানীয়রা জানান, পুলিশ সদস্য রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খানের বাসায় ভাড়া থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। 

আরও পড়ুন: ঘরে নারী কনস্টেবলের মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে আগুনে দগ্ধ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত অপর একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে তদন্ত করে আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!