খেলা

কুড়িগ্রামে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

<![CDATA[

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে পড়ে শাওন মিয়া নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু শাওন মিয়া ওই এলাকার স্বাধীন মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে। এরপর দ্রুত উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন: পঞ্চগড়ের নদীতে ডুবে জেলের মৃত্যু

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপকুমার সরকার জানান, শিশুটির পুকুরের পানিতে মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!