খেলা

প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার পরপর ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা’ গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এদিকে মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থাপিত উপমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে উপস্থাপক ঘোষণা দিয়েছেন কক্সবাজারে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, উপজাতিদের সংস্কৃতির পাশাপাশি দেশাত্মবোধক গান-নৃত্য উপস্থাপন হচ্ছে। কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।

পাঁচ বছর পর একদিনের সফরে কক্সবাজার গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার জনসভায় নেতাকর্মীদের ঢল, স্লোগানে স্লোগানে মুখর রাজপথ

এদিকে বুধবার সাড়ে ১১টার পরপর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর উদ্বোধন করেছেন।

ওই অনুষ্ঠান শেষে দুপুর ২টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!