ফেনীতে বিনামূল্যে বীজ ও সার পেল ৭৩০০ জন কৃষক
ফেনী | তারিখঃ December 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 128 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে উফশী ও হাইব্রীড প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মো মনসুর আহমেদের সঞ্চালনায় ধর্মপুর ইউনিয়নের কৃষক প্রতিনিধি নুরুল ইসলাম, কালীদহ ইউনিয়নের কৃষাণী রিনা রাণী দাস।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, ফেনী সদর উপজেলায় ৭ হাজার ৩শ জনকে প্রণোদনার বীজ ও রসায়নিক সার দেয়া হচ্ছে। তন্মধ্যে ৫ হাজার কৃষককে ২ কেজি করে মোট ১০ টন হাইব্রীড ধানের বীজ দেওয়া হয়। এছাড়াও ২ হাজার ৩শ জনকে উচ্চ ফলনশীল উফশী জাতের ধান চাষের জন্য ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ দেয়া হচ্ছে।




