দোনেৎস্কে সম্মুখ সেনাদের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ
<![CDATA[
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল পরিদর্শন শেষে সেখানকার সম্মুখ সারির সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল-জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, জেলেনস্কি দোনেৎস্কের স্লোভিয়ানস্ক অঞ্চলের সম্মুখ সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, একটি শীতকালীন কোট পরে সেনাদের সঙ্গে কথা বলছেন তিনি। তার পেছনে ইউক্রেনের পতাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রং ছিল লক্ষণীয়। এ সময় নিহত সেনাদের স্মরণে নীরবতা পালনের আহ্বান জানান তিনি। এ ছাড়া অনেকের সঙ্গে ছবি তোলেন তিনি।
নিহত সেনাদের স্মরণ করে জেলেনস্কি বলেন, সেনারা ছিল ইউক্রেনের স্বাধীনতার অতন্দ্র প্রহরী।
আরও পড়ুন: যুদ্ধের গতিতে ভাটা, বসন্তের অপেক্ষায় ইউক্রেন-রুশ সেনারা
এর আগে গত জুনে মাইকোলাইভ অঞ্চলের সম্মুখ সারির সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গত ১ ডিসেম্বর রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।
পোডালিয়াক বলেছিলেন, সাধারণ সেনা এবং শীর্ষ সেনা কমান্ডের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানমতে, এখন পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে।
আরও পড়ুন: রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা
]]>




