বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিওর ম্যানেজারসহ গ্রেফতার ৬

<![CDATA[

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে ভুয়া এনজিওর ম্যানেজারসহ ৬ মাঠকর্মীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খোলসী বাজারের ওই এনজিওর অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় অফিস থেকে ব্যবহৃত ভুয়া পাস বই, সিল, চেক লোন-রেজিস্টার জব্দ করা হয়েছে। গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

গ্রেফতারকৃতরা হলেন— ম্যানেজার মো. আবদুল্লাহ আল নোমান, (মাঠকর্মী) মো. তৌহিদুর রহমান, মো. জিয়াউল হক, মো. জাহাঙ্গীর আলম (মাঠকর্মী), মো. গোলাম আযম, মো. মোশারফ হোসেন। তারা প্রত্যেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় হাতবোমাসহ গ্রেফতার ৭

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, ওই এনজিওর কর্মীরা গ্রামের সহজ-সরল সাধারণ মানুষকে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে টাকা নিয়ে আউস নামে একটি ভুয়া এনজিও গড়ে তুলেন। পরে গ্রাহকদের জমাকৃত ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা র‌্যাবে অভিযোগ জানালে এনজিওর মূলহোতা ও ম্যানেজারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!