খেলা

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

<![CDATA[

যশোরে বিয়ের আশ্বাসে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে শহরের বারান্দীপাড়া খালধার রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, অভিযুক্ত সুজন তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার (৬ ডিসেম্বর) সকালে সুজন ফোন করে মেয়েকে দেখা করতে বলে। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি সুজনের সঙ্গে দেখা করতে যশোর উপশহরের শিশু হাসপাতালের সামনে যায়। সেখান থেকে তাকে নিয়ে সুজন শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। সন্ধ্যার দিকে মেয়েকে ফুঁসলিয়ে সুজন তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে সারারাত রেখে তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন: প্রেমের পর কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, বুধবার সকালে সুজনকে বিয়ের জন্যে চাপ দিলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে মামলার সিদ্ধান্ত নেয়া হয়।

পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, নির্যাতিত মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সুজনকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!