শেষ ম্যাচে ভারত দলে যুক্ত হলেন কুলদ্বীপ
<![CDATA[
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ছেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিন খেলোয়াড়কে হারিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। তবে শেষ ম্যাচের জন্য দলে সংযুক্ত করা হয়েছে কুলদীপ যাদবকে। আর অধিনায়কেও পরিবর্তন এনেছে ভারত।
দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন, আঙুলের চিকিৎসার জন্য মুম্বাই যেতে হচ্ছে রোহিতকে। তাই শেষ ওয়ানডেতে তাকে পাবে না দল। এমনও হতে পারে, টেস্ট সিরিজেও দেখা যাবে না রোহিতকে।
আরও পড়ুন: তোপের মুখে রোহিতরা, বাংলাদেশের কাছে হারের কারণ জানতে চায় বোর্ড
এরপরই প্রশ্ন ওঠে: তাহলে শেষ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব বেবেন কে? এমন প্রশ্নের জবাবও বলে দিয়েছে ভারত। শেষ ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। দ্বিতীয় ওয়ানডেতে যখন রোহিত শর্মা ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন, তখন ভারতের অধিনায়কত্ব করেছিলেন লোকেশ রাহুল।
এদিকে প্রথম ওয়ানডের পর ব্যাক ইনজুরিতে পড়েন কুলদ্বীপ সেন। দ্বিতীয় ওয়ানডে থেকে তাকে বিশ্রামে রেখেছে দল। শেষ পর্যন্ত সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। এ ছাড়াও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দীপক চাহারও। কুলদ্বীপ সেন ও দীপক চাহারের জায়গায় তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার কুলদ্বীপ যাদব।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ।
আরও পড়ুন: হারের কারণ হিসেবে সার্বিক ব্যর্থতাকেই দুষলেন রোহিত
তৃতীয় ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান, শাহবাজ আহমেদ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও কুলদ্বীপ যাদব।
]]>




