বাড়ি ফেরা হলো না নাসিমের
<![CDATA[
যশোরে বাসের ধাক্কায় নাসিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ২০ যাত্রী।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম যশোর সদরের পাঁচবাড়িয়া বিশ্বাসপাড়া গ্রামের শাহাদত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম বিকেলে যশোর শহর থেকে পাঁচবাড়িয়ায় বাড়ি ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সজিবও আহত হন। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নামিয়ে দিলে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রলিচাপায় কলেজছাত্র নিহত
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>




