বাংলাদেশ

দ্বন্দ্ব থাকলেও পছন্দ মিলে গেছে জায়েদ নিপুণের

<![CDATA[

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। তারা পরস্পরের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে পেশাদার জীবনে তাদের মতের মিল না হলেও বিশ্বকাপের মাঠে তাদের পছন্দের দলে মিল রয়েছে।

ফুটবলে দুজনেরই পছন্দের দল আর্জেন্টিনা।  আর তারা দুজনেই মেসিভক্ত। ৯ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১টায় তাদের পছন্দের দল আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস।

ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান আর্জেন্টিনা দলের সমর্থক হয়ে ওঠেন ম্যারাডোনার খেলা দেখে। অন্যদিকে চিত্রনায়িকা নিপুণ আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছেন বাবার কারণে। বাবাকে দেখেই আর্জেন্টিনার ভক্ত বনে যান নিপুণ।

আরও পড়ুন: জন্মদিনে মরুভূমিতে শর্মিলা!

নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপের মাঠ থেকে ছিটকে পড়েছে। তাই লুসাইল স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে জায়েদ নিপুণের প্রিয় দল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১টায়।

ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান আর চিত্রনায়িকা নিপুণ এখন অপেক্ষার প্রহর গুনছেন আর্জেন্টিনার হাতে এবারের বিশ্বকাপ দেখার।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!