বিনোদন

কাপ্তাইয়ে পিকনিক বাসের চাপায় যুবক নিহত

<![CDATA[

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকে যাওয়া বাসের চাপায় মো. আবদুল্লাহ আল হাসিব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা রিয়াজুল ইসলাম সনেট (২০) নামে অপর আরোহী আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই উপজেলার বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল্লাহ আল হাসিব কাপ্তাই নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনি জামে মসজিদের ইমাম মো. মাহবুবুর রহমানের ছেলে। তিনি কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই)  প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত

ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের বরাতে তিনি জানান, দুই বন্ধু মোটরসাইকেল যোগে কাপ্তাই ফিরছিলেন। বালুচর নামক স্থানে আসার পর বিপরীতে দিক থেকে আসা একটি পিকনিক বাস তাদের চাপা দেয়।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সকাল ৭টার দিকে দিকে দুর্ঘটনা কবলিত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে নেয়ার আগেই আবদুল্লাহ আল হাসিবের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি জব্দের চেষ্টা চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!