বিনোদন

রংপুরে জাসদ মনোনীত প্রার্থীকে সমর্থন নাগরিক সমাজের

<![CDATA[

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমানকে সমর্থন দিয়ে নির্বাচনী সংলাপ করেছে সচেতন নাগরিক সমাজ।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘রংপুর সিটি নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বাম ঘরানার রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে নাগরিক সেবাবান্ধব রংপুর সিটি করপোরেশন গড়তে ১৬ দফার একটি রূপরেখা প্রকাশ করেন তারা।

সংলাপে সচেতন নাগরিক সমাজ জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অলোক সরকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেসডি) জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জিহাদি, নাগরিক মঞ্জের আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, জেলা ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক অশোক সরকার, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল খালকো, জেলা জাসদ সভাপতি শাখাওয়াত হোসেন রাঙ্গা প্রমুখ।

আরও পড়ুন: দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সংলাপে বক্তারা বলেন, নতুন রংপুর সিটি করপোরেশনে নাগরিক সুবিধা সৃষ্টির জন্য সরকারের যে অর্থ বরাদ্দ দেয়া প্রয়োজন ছিল সে কাজ সরকার করেনি। রাতের বেলা অন্ধকারে ডুবে থাকে। রংপুর চিরচেনা গ্রামই রয়ে গেছে। এসব এলাকায় গেলে গ্রাম আর সিটি করপোরেশনের মধ্যে পার্থক্য করার কোনো উপায় নেই।

বক্তারা আরও বলেন, রংপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ জানিয়েছে, সিটি করপোরেশন হয়ে তাদের ভোগান্তি বেড়েছে। তাদের ভূমির খাজনা বেড়ে গেছে, বাড়ির কর বেড়েছে। গরিব মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগে সরকারের যে সুবিধা পেত এখন সিটি করপোরেশন আইনে আর তা পায় না। ফলে তাদের কাছে সিটি করপোরেশন স্বস্তির হয়ে ওঠেনি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যারাই নির্বাচন করুন না কেন, নগরীর সব মানুষের জন্য সেবা নিশ্চিত হয় এমন ইশতেহার দরকার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!