বাংলাদেশ

সেচপাম্পের মটরঘরে মিলল আবু সাঈদের ঝুলন্ত লাশ

<![CDATA[

জামালপুরের মেলান্দহে নিজেদের সেচপাম্পের মটরঘর থেকে আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আবু সাঈদ ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: দুই বছর পর তপু হত্যার রহস্য উদ্‌ঘাটন, আলামত সংগ্রহ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে আবু সাঈদ পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যা টার দিকে নিজেদের সেচ পাম্পের মটর ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ রোববার রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!