বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের মুক্তির দাবীতে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ফেনী | তারিখঃ December 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 82 বার
শহর প্রতিনিধি->>
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে
ফেনী জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে শহরের ইসলামপুর সড়কে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। সংগঠনের সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জালাল উদ্দীন মজুমদার।
বক্তব্য রাখেন, জেলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য এনামুল হক, জয়নাল আবেদীন বাবলু, এডভোকেট পার্থপাল চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু তপন কর, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ।
সমাবেশে বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




