খেলা

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়েন আ.লীগ নেতা

<![CDATA[

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়েন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুমন আহাম্মেদ ভুঁইয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার জামগড়া তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগে গত ১০ ডিসেম্বর তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন।

আরও পড়ুন: ক্ষমতায় টিকতে সরকার আবারও দমন-পীড়ন শুরু করেছে: বিএনপি

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। আমার পিতার মৃত্যুর পর আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে আমার বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। যতদিন বেঁচে থাকব ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবো।

প্রসঙ্গত সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করবেন সুমন আহাম্মেদ ভুঁইয়া। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!