বিনোদন

গাজীপুরে যানজটে আটকে পড়া প্রাইভেটকারে ডাকাতি

<![CDATA[

গাজীপুরে মধ্যরাতে যানজটে আটকে থাকা প্রাইভেটকারের গ্লাস ভেঙে দুর্ধর্ষ ছিনতাইয়ের ১২ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনভর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে গাছা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- টঙ্গীর এরশাদ নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিম (২০), উত্তর আউচপাড়া মুক্তারবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) ও চেরাগআলী এলাকার হাসান ভাণ্ডারির ছেলে আলী আকবর (২০)।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে আনুমানিক আড়াইটার দিকে মহাসড়কের তারগাছ এলাকায় লিজ গার্মেন্টসের সামনে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ৩ ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ও মুরগির গাড়ির দরজা খুলে নগদ ১৫ হাজার টাকাসহ ৫টি মোবাইল ছিনতাই করে। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টহল পুলিশ।

আরও পড়ুন: যাত্রীবেশে নৈশকোচে ডাকাতি, গ্রেফতার ৩

ওসি ইব্রাহিম হোসেন আরও জানান, আসিফ আহমেদ নামে এক যুবক ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড করেন। পরে সেই ভিডিও ক্লিপ ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তারগাছ সুশল সিএনজি পাম্পের সামনে থেকে শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিমকে আটক করে।

পরবর্তীতে তার দেয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে টঙ্গীর বাশপট্টি এলাকা থেকে বাবু হোসেন ও আলী আকবরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র ও লুণ্ঠিত ছয় হাজার টাকা। রাতে আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন একটি মামলা করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!