বাংলাদেশ

পিকআপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৩

<![CDATA[

গাইবান্ধার পলাশবাড়িতে পিকআপভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পিকআপচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!