বাংলাদেশ

ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক

<![CDATA[

ব্রাজিলের খেলোয়াড়রা কখনোই চাইবেন না আর্জেন্টিনাই জিতুক এবারের বিশ্বকাপ। যেমনটা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। কিন্তু ভিন্ন মতের ব্রাজিলিয়ান তারকারাও আছেন, যারা চান লাতিন আমেরিকার দল মেসির আর্জেন্টিনার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। সেই দলে আছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ফুটবলার কাফু।

২০০২ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেবার বিশ্বকাপের শিরোপাও জিতেছিল তারা। সে দলের সদস্য ছিলেন কাফু। আর কাফুর মতে এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব।

আরও পড়ুন: টিকিটের জন্য ফেডারেশনের কাছে অনুরোধ আর্জেন্টাইন সমর্থকদের 

ওলে ক্লারিনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল দলের সাবেক রাইট ব্যাক কাফু বলেন, ‘আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেব। কেন আমি মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না?’

এদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর ব্রাজিল নেই বলেই অনেক ব্রাজিলিয়ান ফুটবলার এবং সমর্থকরাও চাচ্ছে মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। কারণ মেসি নিজেই জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

কাফু বলেন, ‘ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেব। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারের পর সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেও পড়ে গিয়েছিল।’

কাফু আরও বলেন, ‘প্রথম ম্যাচে হারের পরই সে নিয়ন্ত্রণ নিল, দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিল। মনে হলো, ‘এটা আমাকে দাও’ আর সে তার জাতীয় দলকে আরও ভালো করার পণ নিয়ে নেমেছিল যেন, আর সে এটা অর্জনও করেছে।’  

আরও পড়ুন: শেষবারের মতো বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন সমর্থকরা 

কাফু এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সমর্থন করলেও পুরো ব্রাজিলের বেশির ভাগ মানুষ তাদের প্রতিবেশী দেশ বিশ্বকাপ জিতুক তা চায় না। এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষই চান না মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে দেশটির ৩৩ শতাংশ মানুষ চায় লাতিন আমেরিকার দল হিসেবেই হোক কিংবা লিওনেল মেসির জন্য বিশ্বকাপটা জিতুক আর্জেন্টিনা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!