বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ স্বীকৃতি পেলেন এই ব্যক্তি

<![CDATA[

ইরানের বাসিন্দা আফশিন ইসমায়েল গাদেরজাদেহকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস । মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ বছর বয়সী আফশিনের এই উচ্চতা রেকর্ড করে গিনেস কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আফশিনের উচ্চতা মাত্র ৬৫.২৪ সেমি বা ২ ফুট ১.৬ ইঞ্চি।  এর আগে এই রেকর্ড ছিল কলাম্বিয়ার ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজের। হার্নান্দেজের থেকে আফশিনের উচ্চতা মাত্র ৭ সেমি কম।  গিনেসের দুবাই অফিসে  উচ্চতা পরিমাপ দেয়ার জন্য আসেন আফসিন । সেখানে ২৪ ঘণ্টায় ৩ বার তার উচ্চতা মাপা হয়।  

 

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান জেলার একটি বাস করেন আফসিন। তিনি ফার্সি উপভাষা কুর্দি এবং ফার্সি উভয় ভাষায় কথা বলতে পারে। পরিবারের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মাত্র ১.৫ পাউন্ড বা ৭০০ ওজন নিয়ে জন্মগ্রহণ করেন তিনি। এখন তার ওজন মাত্র ১৪.৩ পাউন্ড বা ৬.৫ কেজি।  

 

আরও পড়ুন: ৮৪ বছর বয়সে ট্রিপল এমএ পাস শাহজাহান, টার্গেট গিনেস রেকর্ড

 

আফশিনের জীবন সহজ ছিল না। তার আকারের কারণে স্কুলে পড়াশোনা করতে পারেননি। এ ছাড়া শারীরিক দুর্বলতা তার সব সময়ের সঙ্গী। তবে শারীরিক দুর্বলতা থাকলেও তার কোনো মানসিক সমস্যা নেই। আফশিনের বাবা ইসমায়েল গাদেরজাদেহ বলেন, নিরবচ্ছিন্ন চিকিৎসা এবং আমার ছেলের শারীরিক দুর্বলতাই তার পড়াশোনা বন্ধ করার প্রধান কারণ। তার কোনো মানসিক সমস্যা নেই।

 

আফশিন ফুটবল খেলা দেখতে ভালোবাসেন। তার প্রিয় ফুটবল খেলোয়াড়রা হলেন ইরানের বিখ্যাত ফুটবলার আলি দাই এবং সিআরসেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো ।  আফশিনের এই রেকর্ডে তার পরিবারসহ এলাকার মানুষ অনেক খুশি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!