এখন ডিজিটাল, আগামীতে হবে স্মার্ট বাংলাদেশ: খালিদ মাহমুদ
<![CDATA[
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আগামীতে হবে স্মার্ট বাংলাদেশ হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকার মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে তিনি (শেখ হাসিনা) কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে: কাদের
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সবকিছু অন্ধকারে তলিয়ে যায়। দীর্ঘ ২১ বছর দেশ একচুলও এগোয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিন্নভাবে প্রবাহিত হয়। ভুল শিক্ষা ব্যবস্থাসহ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের বিপরীত ধারায় দেশ চলতে থাকে। যার ফলে দেশ আগাতে পারেনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছি বলে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৪ বছরে নৌপরিবহন সেক্টর অনেক এগিয়ে গেছে এবং আরও এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে রাষ্ট্র ও ব্যক্তি জীবনে অনেক সাফল্য আসবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক।
]]>




