পোশাকের জন্য সমালোচনার শিকার দীপিকা
<![CDATA[
দীপিকা পাড়ুকোন, ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে যার ক্যারিয়ার শুরু। এর পরের গল্প ইতিহাস। তিনি এখন বলিউডের প্রথম সারির নায়িকা। বিশ্বকাপের মতো আসরে ট্রফি উন্মোচনের মতো গৌরবের অংশ হয়েছেন তিনি। তবে সাফল্যের চূড়ায় পৌঁছেও হচ্ছেন সমালোচনার শিকার। কিন্তু হঠাৎ কেন এই ব্যঙ্গ-সমালোচনা শুরু হলো?
অনলাইনে চোখ রাখলে অবশ্য বোঝা যাবে দীপিকার পোশাকের জন্যই তাকে ফের ব্যঙ্গের শিকার হতে হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আয়োজনের মাঠে সাদা শার্ট, ট্যান কালারের ওভারকোট, ঢিলে কালো প্যান্ট পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে স্টেটমেন্ট ব্ল্যাক বেল্টও পরেছেন ওপরে। চুলের খোঁপাও করেছিলেন দীপিকা। ঠোঁটে ছিল টকটকে লাল লিপস্টিক। দুর্দান্ত এই লুক নিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আরও পড়ুন: দীপিকাই কেন ট্রফির পর্দা সরানোর সুযোগ পেলেন?
নেটিজেনরা দীপিকার পোশাকের সমালোচনা করে একের পর এক মন্তব্য ও পোস্ট করে যাচ্ছেন। কেউ বলছেন, ‘দীপিকা ট্রফির ব্যাগ নিয়ে এসেছেন, মানলাম। তাহলে তাকে কেন ব্যাগ সাজানো হয়েছে?’ কেউ বলেছেন, ‘এত বিশ্রী সাজে আগে দীপিকা পাড়ুকোনকে দেখা যায়নি।’ কেউ লিখেছেন, ‘ভারতীয় স্টাইলিস্টরা দীপিকাকে এর থেকে ভালো সাজায়।’ কেউ প্রশ্ন করে লিখেছেন, ‘এ রকম সেজে এত লোকজনের মাঝে হাঁটতে অসুবিধা হলো না?’
এদিকে দীপিকা পাড়ুকোনের ভক্তরাও নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। যদিও অভিনেত্রীর ওপর কোনো রাগ করেননি তারা। বরং নায়িকার প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্তরা। তাদের মূল রাগ লুই ভিতোঁর ওপর। কেন দীপিকাকে অদ্ভুতভাবে সাজানো হলো–সেই প্রশ্নও করতে শুরু করেন তারা। আন্তর্জাতিক সংস্থাকে প্রবল ব্যঙ্গ করা হচ্ছে দীপিকার এই সাজের কারণে। তবে প্রকাশ রাজসহ বলিউডের একাধিক তারকা দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।
]]>




