খেলা

পুলিশ কারো ব্যক্তিগত মোবাইল চেক করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

<![CDATA[

আগাম তথ্য না থাকলে পুলিশ কারো ব্যক্তিগত মোবাইল চেক করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এর আগে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করেন।

পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতারে হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা মনে করি, সংবাদমাধ্যমেরও সজাগ হতে হবে। কারো কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানাতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সে অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ মানুষের ব্যক্তিগত মোবাইল চেক করে বলে অভিযোগ রয়েছে, এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, কারো ব্যাপারে আগে থেকে তথ্য থাকলেই কেবল মোবাইল চেক করা হয়। এ ছাড়া এমন কিছু ঘটে না।

আরও পড়ুন: কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

ক্ষমতায় গেলে গুম ও হত্যার বিচার করা হবে–বিএনপির এমন দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমরাও পদক্ষেপ নিচ্ছি। ওই সময় (জিয়াউর রহমান ও বিএনপির শাসনামল) হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। বিচারহীনভাবে হত্যা করা হয়েছিল, তাদেরও একটি তালিকা আমরা করছি।’

‘এখন এটি একটি গণদাবিতে পরিণত হয়েছে। তখন কীভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সবকিছু তদন্ত করে (বিচারের) ব্যবস্থা করা হবে,’ বলেন আসাদুজ্জামান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!