নোয়াখালীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
<![CDATA[
নোয়াখালী সদর উপজেলায় পণ্যবাহী কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন জয় (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময়ে কং অচিন মারমা নামের অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মন্নান নগরের আনছার কোম্পানির দরজা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন জয় উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সুবর্ণচরের ভূঁইয়ারহাট বাজারের অনিক কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত
স্থানীয়রা জানান, বিকেলে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে জেলা শহর মাইজদী থেকে আনতে যান। মোটরসাইকেল যোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওনা দেন। পথে রাত ৯টার দিকে আনছার কোম্পানির দরজা এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে পৌছালে বিপরীত দিকের সোনাপুরগামী পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয় ও অচিন মারমা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় রিকশাযাত্রী নিহত, আহত ৩
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আহত পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা গাড়িটি জব্দ করলেও চালক পালিয়েছেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>




