বাংলাদেশ

আবার আদালতে জ্যাকুলিন

<![CDATA[

জ্যাকুলিন ফার্নান্দেজ, যিনি বর্তমানে তার পরবর্তী সিনেমা সার্কাসের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কিন্ত এর মাঝে আদালতের ঝামেলা যেন তাকে ছাড়ছেই না।

কনম্যান সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিকুন ফার্নান্দেজ। এখন তাকে সিনেমা পর্দার চেয়ে আদালতের বারান্দাতেই বেশি দেখা যায়। এর মধ্যে জুটেছে মানহানির আরেকটি মামলা। মূলত আর্থিক প্রতারণায় মামলায় নাম জড়িয়ে রীতিমতো নাকাল এ নায়িকা।

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছান বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই মুহূর্তে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন জ্যাকুলিন। সম্প্রতি এই মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে (জেলা দায়রা আদালত) ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন অভিনেত্রী। ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় জ্যাকলিনের বয়ান রেকর্ড করা হয়।

আরও পড়ুনঃ অভিষেকের পক্ষ নিলেন অমিতাভ

এদিন আদালতে আসার কারণ তার ভ্রমণ বিষয়ে আদালতের অনুমতি নেওয়া। জানা গেছে, চলমান তদন্তের মধ্যেই ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী। তার আবেদন অনুযায়ী তিনি ২৩ ডিসেম্বর বাহরাইন ভ্রমণ করবেন।

সংবাদ সংস্থা এএনআইএর বরাতে, আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) আবেদনের নির্দেশ দিয়েছে। তারা এখনও এই বিষয়ে উত্তর দেয়নি। জ্যাকুলিকুন ফার্নান্দেজ ২৩ ডিসেম্বর থেকে বাহরাইন ভ্রমণের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন। আদালত ইডিকে একটি উত্তর দাখিল করার নির্দেশ দিয়েছে এবং ২২ ডিসেম্বরের জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে।

এদিকে আর্থিক প্রতারণার মামলা ছাড়াও সম্প্রতি আরও একটি মামলায় জড়িয়ে পড়েছেন জ্যাকুলিন। তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা ফাতেহি। তবে শুধু জ্যাকলিন নন, এই মানহানির মামলায় বেশকিছু সংবাদমাধ্যমের নামও এনেছেন নোরা। তবে মূল অভিযুক্ত হিসেবে জ্যাকলিনকেই চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ মেয়েকে দেয়া শাহরুখের সেই বিশেষ ডায়েরিতে কী লেখা ছিল?

আগামী ২৩ ডিসেম্বর জ্যাকুলিনের অভিনীত সিনেমা সার্কাস মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!