ইরান ইস্যুতে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনপ্রধান বাংলাদেশের সারা হোসেন
<![CDATA[
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হিসেবে বাংলাদেশি মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারা হোসেন এই মিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২৪ নভেম্বর জাতিসংঘ এই মিশন গঠনের বিষয়ে রেজুলেশন পাস করে। এই মিশনের অপর দুই সদস্য হলেন পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ।
এদিকে ইরান এই মিশন গঠন বিষয়ক জাতিসংঘের রেজুলেশন প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন: ইরানের বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গ্রেফতার
উল্লেখ্য, হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ শুরু হয়। ইরানি নাগরিকদের আন্দোলন এবং আন্দোলনকারীদের মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হয়েছে তার ওপর তদন্ত করবে এই মিশন।
তদন্ত শেষে ২০২৩ ও ২০২৪ সালে ২টি প্রতিবেদন জাতিসংঘের কাছে জমা দেবে মিশন।
]]>




