পদ হারাচ্ছেন রমিজ রাজা!
<![CDATA[
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ হারাচ্ছেন রমিজ রাজা। তার পরিবর্তে নিজাম শেঠিকে এ পদে আসছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর জিও নিউজের।
নিজাম শেঠি এর আগেও তিন মেয়াদে পিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২০১৭ সাল থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর আগে দায়িত্ব পালন করেছেন ২০১৩ সাল থেকে ২০১৪ ও ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ওই বছরের মে মাস পর্যন্ত। পাশাপাশি তিনি পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিকও।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে কোহলির পাশে স্টোকস
রমিজ দায়িত্ব নিয়েছিলেন এহসান মানির পরে, গত বছরের সেপ্টেম্বরে। ২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন: স্টোকসকে পেছনে ফেললেন সাকিব
১৯৮৪ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় রমিজ রাজার। এরপর এক যুগেরও বেশী সময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। ৫৭ টেস্টে ২ সেঞ্চুরিতে ২৮৩৩ রান করেছেন রমিজ রাজা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে তার রান আছে ৫৮৪১। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি পান রমিজ রাজা।
]]>




