বাংলাদেশ

উখিয়ায় ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে ৪ রোহিঙ্গা আহত

<![CDATA[

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মুখোশ পরিহিত দুষ্কৃতকারীদের গুলিতে ৪ রোহিঙ্গা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

গুলিবিদ্ধ ৪ রোহিঙ্গা হলেন- ক্যাম্প ৮ ইস্ট বি/৩৫ ব্লকের মো. আলমের ছেলে মো. সালাম (৩২), একই ক্যাম্পের বি/৫৪ ব্লকের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মো. শফি (৬৩), বি/৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মো. শরীফ (৫৫) এবং বি/৫৫ ব্লকের বাসিন্দা ইমাম হোসেনের ছেলে মো. নাসের (১০)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ৭- এর বলখেলার মাঠ দিয়ে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী মুখে কালো কাপড় বেধে ক্যাম্প ৮ ইস্ট- এর বি/৬৪ ব্লকের খালপাড় এলাকা দিয়ে প্রবেশ করে বি/৫৪ ব্লকের ৪ জনকে গুলি করে। এ সময় পুলিশ গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা ক্যাম্প ৭- এর দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ যুবক আটক

পরে গুলিবিদ্ধ ৪ রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো. ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিবিড় টহল ও গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানায় এপিবিএন কর্মকর্তা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!