বাংলাদেশ

কূটনৈতিক উপায়ে ইউক্রেন যুদ্ধের শেষ চান পুতিন

<![CDATA[

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতনি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ চায় এবং তা অবশ্যই হতে হবে কূটনৈতিক উপায়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুতিন এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়মিত সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের প্রতিশ্রুতির পরপরই পুতিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

পুতিন বলেছেন, ‘আমাদের লক্ষ্য সামরিক সংঘর্ষের পরিমাণ আর বাড়ানো নয় বরং এই যুদ্ধের অবসান ঘটানো। আমরা এই যুদ্ধের অবসানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি আমরা তা করতে সমর্থ হব তত ভাল।’

আরও পড়ুন: ইউক্রেনকে নতুন করে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

তবে পুতিনের মন্তব্য নিয়ে সন্দেহ পোষণ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করতে তিনি যে আলোচনা চান সেটি নিশ্চিত করতে পুতিন কোনো ইঙ্গিত রাখেননি।’

পুতিনকে ইঙ্গিত করে জন কিরবি আরও বলেন, ‘বরং তিনি যা করছেন তা তার দাবির পুরোপুরি বিপরীত। তিনি ইউক্রেনের জমিনে এবং আকাশে যা করছেন তা এমন একজন ব্যক্তির কথা নির্দেশ করে, যে কিনা ইউক্রেনের জনগণের উপর সহিংসতা চালিয়ে যেতে চায় এবং যুদ্ধ বাড়াতে চায়।’ 

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৮৫ কোটি মার্কিন ডলারের এ সহায়তার আওতায় ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!