খেলা

কমলগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

<![CDATA[

মৌলভীবাজার কমলগঞ্জে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার আলীনগর ইউনিয়নে মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক অনিক দেব জানান, শনিবার সকালের দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে এ মরদেহটি পড়ে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। কমলগঞ্জ থানা পুলিশ নবজাতকের এ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় লোকজনের ধারণা কোনো এক সময় এ নবজাতকটি ফেলে রেখে গেছে কেউ।

আরও পড়ুন: স্ত্রীর পর এবার নিখোঁজ স্বামীর মরদেহ উদ্ধার

তিনি জানান, মরদেহটি গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল, পরে পুলিশ দাফনের ব্যবস্থা করে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!