বিনোদন

ছাগলে গাছ খাওয়া নিয়ে হাতাহাতি, নিহত ১

<![CDATA[

ফরিদপুরের সালথা উপজেলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে হাতাহাতিতে মো. মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছেলে।

নিহতের ভাই ওলিয়ার রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে মতিউর রহমানকে নানাভাবে হয়রানি করে আসছিলেন প্রতিবেশী মো. সজল মোল্যা ও ইলিয়াস মোল্যা এবং দেলোয়ার মোল্যা। শনিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে একটি বাগানে ছাগলে মেহগনি গাছের ছাল খায়। এ নিয়ে মতিউরের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায় সজল মোল্যা লোকজন নিয়ে এসে বাঁশের লাঠি দিয়ে মতিউরকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা মতিউরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেক সাদি বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় মতিউর নামে এক হৃদরোগী আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!