বাংলাদেশ

মেট্রোরেলের মাসিক ভাড়া অনেক কম: তথ্যমন্ত্রী

<![CDATA[

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মেট্রোরেলের মাসিক ভাড়া অনেক কম। আমাদের দেশে মেট্রোরেল হবে, তা কেউ ভাবেনি। আমার নির্বাচনী এলাকার লোকজনকে এনে আমি মেট্রোরেলে চড়াব।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মেট্রো রেলের প্রতিদিনের টিকিটের ভাড়া একটু বেশি হলেও মাসিক বা ত্রৈমাসিক টিকিট কিনলে ভাড়া অনেক কম পড়বে। দেশে মেট্রোরেল চালু হচ্ছে সেটিই অনেক বড় ব্যাপার।

আরও পড়ুন: বুধবার কখন মেট্রোরেলের উদ্বোধন, জানালেন সেতুমন্ত্রী

গুম-খুন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এ দেশে গুম খুনের রাজনীতি জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমানের আমলে পুরো দেশটাকে কারাগার বানানো হয়েছিল। তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। খালেদা জিয়াও তার আমলে এই দেশটাকে একই কায়দায় কারাগারে বানিয়েছিলেন।

তিনি বলেন, দেরিতে হলেও বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেয়া হয়েছে। তাদের জামিন দেয়ার বিষয়টি আদালতের এখতিআর।

বিস্তারিত আসছে…

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!