বাংলাদেশ

সরকারের সাফল্যের মুকুটে আরেকটি হিরণ্ময় পালক: ওবায়দুল কাদের

<![CDATA[

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল সরকারের সাফল্যের মুকুটে আরেকটি হিরণ্ময় পালক।

বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরার ১৫নং সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন।

ওবায়দুল কাদের বলেন, আজ বাংলাদেশের জনগণের জন্য একটি আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছে স্বাধীনতার সুবর্ণ ফসল। আজ মেট্রোরেল স্বপ্ন নয়। মেট্রোরেল দৃশ্যমান বাস্তবতা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হিরণ্ময় পালক।

আরও পড়ুন: আমরা বীরের জাতি, চোরের জাতি নই: ওবায়দুল কাদের 

সবই তো আমরাই করছি উল্লেখ করে তিনি আরও বলেন, মেট্রোরেল ঢাকায় প্রথম, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল প্রথম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আসছে সামনের বছর, এটাও প্রথম। ঢাকা থেকে গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিটও প্রথম, আগামী বছর উদ্বোধন আপনিই করবেন আমরা আশা করে আছি। সবই শেখ হাসিনা করছেন। মানুষ বলে, শেখের বেটি বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরাও পারি। ইয়েস, উই ক্যান। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন, ইয়েস! উই ক্যান। কেন আমরা পারব না! আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপবাদ দিয়েছে, আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।

বিএনপি নেতাদের ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে অনেকেরই জ্বালা। অন্তর জ্বালায় মরে, বড়ই অন্তর জ্বালা। অন্তর জ্বালা কেন, তারা বলেছে শেখ হাসিনা জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করেছেন। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করার জন্য। মাত্র তিন ঘণ্টায় খুলনায় গেলেন সমাবেশ করতে, কখনও পেরেছেন? জীবনে পেরেছেন?’

তিনি বলেন, ‘বড় বড় কথা, বিষোদ্গার, আগুন সন্ত্রাস আমরা মোকাবিলা করবই। শেখ হাসিনা পদ্মা করল, মেট্রো করল, শত সেতু, শত সড়ক করল, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেলল, ভ্যাকসিন দিল। এই বিশ্ব পরিস্থিতি বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা ভালো আছি তাই তাদের মনে বড় জ্বালা।’

এর আগে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বাংলায় শুভেচ্ছা জানান জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশের প্রতিনিধি ইচিগুচি তমুহিদে এবং বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

প্রসঙ্গত, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার উত্তর স্টেশনের পাশেই উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমানুল্লাহ নুরী। এমআরটি লাইন এর বাস্তব অগ্রগতি তুলে ধরেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!