বাংলাদেশ

সরকারি কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা জারি

<![CDATA[

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা-২০২২’ প্রণয়ন করে সম্প্রতি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কর্মচারীর নিজের অথবা বাবা-মা, স্বামী-স্ত্রী ও সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন এবং রুলস অব বিজনেসের ক্ষমতাবলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদেরর সুষ্ঠুভাবে পদায়নের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করল।

আরও পড়ুন: চুক্তিতে থাকলেন বিমান সচিব মোকাম্মেল হোসেন

নতুন নীতিমালা জারি করায় ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা, ২০১৫’ বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।

আগের নীতিমালায় নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করার নিয়ম থাকলেও নতুন নীতিমালায় এ ক্ষেত্রে পিতা/মাতাকেও যুক্ত করা হয়েছে।

আগের নীতিমালায় বলা হয়েছিল, ‘কোনো কর্মকর্তার নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মেয়াদের আগে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।‘

নতুন নীতিমালায় বলা হয়, ‘কর্মচারীর নিজের অথবা পিতা/মাতা/স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!