স্পেনের মাদ্রিদে হবিগঞ্জবাসীর মিলনমেলা
<![CDATA[
স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে গেল হবিগঞ্জবাসীর মিলনমেলা। গত শনিবার (২৪ ডিসেম্বর) রাজপুত রেস্তোরাঁয় আয়োজন করা হয় এ মিলনমেলার। এতে দলে দলে যোগ দেন মাদ্রিদে বসবাসরত সব হবিগঞ্জবাসী। পাশাপাশি অংশ নেয় মাদ্রিদের অন্যান্য কমিউনিটির মানুষও। সবার উপস্থিতিতে এই আয়োজন আনন্দ-উৎসবের রূপ নেয়। দিনভর আড্ডা-অনুষ্ঠানের পর নৈশভোজের মাধ্যমে শেষ হয় আয়োজন।
স্পেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ। মাদ্রিদ দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর। ইউরোপের সবচেয়ে বড় তিনটি শহরের মধ্যে এর অবস্থান তৃতীয়। শহরটিতে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। মাদ্রিদের প্রায় প্রাণকেন্দ্র বলে পরিচিত লাভাপিয়েজ এলাকা মোটামুটি ‘বাংলাপাড়া’ হিসেবেই খ্যাত। এখানে বাংলাদেশি মালিকানাধীন বহু দোকানপাট, হোটেল-রেস্তোরাঁসহ নানান ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রিদে বাংলাদেশিদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানাবিধ সংগঠন রয়েছে। হবিগঞ্জ বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা। হাওড়-বাঁওড় আর প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি। সূফি-সাধক, বরেণ্য রাজনীতিক ও বুদ্ধিজীবীদের পদচারণায় ধন্য চিরচেনা পুণ্যভূমি।
দেশের গণ্ডি ফেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে হবিগঞ্জবাসীর সরব উপস্থিতি। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার সব দেশে হবিগঞ্জবাসী বসবাস করছেন। দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ স্পেনের রাজধানী পর্যটনের শহর মাদ্রিদেও হবিগঞ্জবাসীদের একটা শক্ত অবস্থান রয়েছে। একে অন্যের সঙ্গে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এখানে রয়েছে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমিকের ন্যূনতম মজুরি আইন বাস্তবায়ন সাময়িক স্থগিত
চলতি সপ্তাহে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন সংশ্লিষ্টদের উদ্যোগে আয়োজিত হয় মিলনমেলা। আয়োজনের পুরোভাগে ছিলেন হবিগঞ্জের কৃতীসন্তান গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবদুল মোজাক্কির ও হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিন।
এতে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্যদের পাশাপাশি আরও অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, অর্থ সম্পাদক শাওন আহমদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেন্স সিপার।
আরও যোগ দেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নুর হোসেন পাটোয়ারী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল কাইয়ুম মাসুক, আল ইসলাহ’র সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি একেএম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বকুল খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ও সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে ভিসা জটিলতা
উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, স্পেন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মনু, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, নোয়াখালী সমিতির সভাপতি জালাল হোসেন ও বৃহত্তর খুলনা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন তরুণ কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল মুন্সি ইকবাল, কাউছার হোসেন টিপু, আসাদ আলী, আবু বক্কর, শহিদুল ইসলাম, রায়হান মিয়া, লুৎফুর রহমান, আবু বক্কর, মামুন আহমদ, সিদ্দিকুর রহমান ও মাওলানা আবুল কালাম শিবলুসহ আরও অনেকে।
]]>




